মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৭টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম এলাকায় রেজভীয়া জামে মসজিদের সামনে ট্রাকস্ট্যান্ডের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক আড়াই টায় একটি অভিযানিক দল ঘটনা স্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৭টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার সাঘাটা থানার হাশিলকান্দি মাষ্টারপাড়ার মোঃ আবুল হাশেমের ছেলে ও বর্তমানে শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেঞ্জাপাড়ার বাসিন্দা মোঃ খাইরুল হাসান পলাশ (৩৫), লাখাই থানার পূর্ব বুল্লার মৃত সুধাংশ মল্লিকের ছেলে সুভাস চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জ থানার চৌশতপুরের দানিসুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৪১), শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের মৃত গোপাল রবিদাসের ছেলে রনি রবিদাস (২৩), শায়েস্তাগঞ্জ থানার নিজগাঁওয়ের মোঃ আব্দুল শহিদের ছেলে মোঃ শাহ আলম (২৮), শায়েস্তাগঞ্জ থানার চরনুর আহমেদের মৃত শেখর মিয়ার ছেলে মোঃ তৌহিদ মিয়া (২৬) এবং নবীগঞ্জ থানার পিরিজপুরের মোঃ মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (২৩)।
এসআরবি-৯-এর দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছে। তারা কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারে উৎসাহিত করত এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাত বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনসহ গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com