মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ইঁদুর মারার বিষ (বুলেট) পান করে ছাইদুল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। নিহত ছাইদুল মিয়া আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ (বনগজ) গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাইদুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসক ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা করানো হয়। গতকাল রোববার সকাল আনুমানিক ৬টার দিকে ছাইদুলের বাবা শামসুল হক দিনমজুরির কাজে পাশের বাড়িতে অবস্থান করছিলেন।
এ সময় তার স্ত্রী ফোনে জানান, ছাইদুল বাড়িতে ইঁদুর মারার বিষ পান করেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পাকস্থলী পরিষ্কারের পর তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সিলেটে নেওয়ার প্রস্তুতিকালেই দুপুর আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com