স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে সফিক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার রাত ৮টায় সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে এসআই প্রদীপ রায়সহ পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সফিকের বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে। তাছাড়া এলাকাবাসী তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। সে উমেদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েব আলীর ছেলে। পুলিশ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেছে।