মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাড়ির সামনে পুকুরে ডুবে মো. হুমায়ুন আহমেদ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহমেদ ইটাখোলা গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে হুমায়ুন পানিতে ডুবে যান। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট স্টেশন অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে হুমায়ুন আহমেদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পুকুর থেকে হুমায়ুন আহমেদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।