সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মাধবপুরের কালিকাপুরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর ছাই ॥ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই জাহির মিয়া তালুকদার ও শপিন মিয়া তালুকদারের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত শপিন মিয়া তালুকদার বলেন, প্রথমে তারা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। আগুন ছড়িয়ে পড়ার পর বিষয়টি বুঝতে পারেন। এর মধ্যে আগুন নেভানো সম্ভব হয়নি। তাদের দুটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবার দুটি সর্বস্ব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com