সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা মামুন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফরাজার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম কালবেলাকে জানান, গ্রেপ্তার তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com