শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শরতের শেষভাগে প্রকৃতির রূপ বদলে গেছে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পাহাড়ি এলাকায়। অক্টোবরের শুরুতেই চাকলাপুঞ্জি চা বাগানের পাশের পাহাড়ি টিলা ও বনজুড়ে ফুটেছে দৃষ্টিনন্দন বেগুনি রঙের পাহাড়ি ফুল। সবুজ পাহাড়ের বুকজুড়ে ছড়িয়ে থাকা এসব ফুল প্রকৃতিতে যোগ করেছে নতুন সৌন্দর্য। ফুল দেখতে দূর-দূরান্তু থেকে আসা দর্শনার্থীরাও মুগ্ধ হচ্ছেন।
সাতছড়ি জাতীয় উদ্যানের পূর্বদিকে চাকলাপুঞ্জি চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলায় সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন গাছপালা ও ঝোপঝাড়ের ওপর লতিয়ে উঠেছে অসংখ্য ফুলের লতা। লম্বা ছড়ার মতো মঞ্জরিতে ফুটে থাকা বেগুনি ও লালচে-বেগুনি ফুল দূর থেকেই নজর কাড়ছে। সবুজের মধ্যে এসব ফুলের রঙ যেন পাহাড়ি বনের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়ভাবে পাহাড়ি ফুল হিসেবে পরিচিত এই ফুলটি কুডজু লতার ফুল বলে শনাক্ত করা হয়। এর বৈজ্ঞানিক নাম চঁবৎধৎরধ সড়হঃধহধ। এটি শিমজাতীয় উদ্ভিদ পরিবারের একটি বহুবর্ষজীবী দ্রুতবর্ধনশীল লতানো উদ্ভিদ। গাছটি পাহাড়ি ঢাল, ঝোপঝাড় ও বড় গাছের ওপর বেয়ে বিস্তৃত হয়েছে।
কুডজু ফুল সাধারণত বেগুনি, লালচে-বেগুনি কিংবা ল্যাভেন্ডার রঙের হয়ে থাকে। ফুলগুলো দেখতে অনেকটা শিম বা মটরজাতীয় ফুলের মতো। লম্বা ছড়ায় একের পর এক ফুল ফুটে থাকে। ফুলের পাপড়ির গোড়ার দিকে হলুদাভ দাগও দেখা যায়। এতে বিভিন্ন পরাগায়নকারী পতঙ্গ আকৃষ্ট হয়। ফুলে মিষ্টি ধরনের সুগন্ধও রয়েছে।
দর্শনার্থী নিজামুল হক বলেন, ‘পাহাড়ি এসব ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। বনের মধ্যে প্রাকৃতিকভাবে এমন ফুল ফুটতে দেখা সত্যিই অসাধারণ। ফুল দেখতে এসে পাহাড় ও বনের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে।’
বন বিভাগের হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘কোনো ধরনের যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে এসব ফুল ফুটে বনের শোভা বাড়াচ্ছে। অক্টোবরের শুরুতে পাহাড়ি এলাকায় এ ধরনের ফুল ফুটলে প্রকৃতির সৌন্দর্য অনেক বেড়ে যায়।’ তিনি আরও বলেন, সাতছড়ি ও এর আশপাশের বনাঞ্চল ঘন হওয়ায় এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল তৈরি হয়েছে। বন ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা গেলে এসব উদ্ভিদ ও বন্যপ্রাণীর বৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে।
প্রকৃতিপ্রেমীদের মতে, পাহাড়ি বনের এমন স্বাভাবিক ফুল ও লতাগুল্ম শুধু সৌন্দর্যই বাড়ায় না, বনজ পরিবেশের জীববৈচিত্র্যেরও অংশ। তাই দর্শনার্থীদের এসব ফুল না ছেঁড়া, গাছপালার ক্ষতি না করা এবং বনের স্বাভাবিক পরিবেশ অক্ষুন্ন রাখার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
অক্টোবরের শুরুতে সাতছড়ির পাহাড়ি টিলাজুড়ে ফুটে থাকা বেগুনি কুডজু ফুল এখন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। সবুজ পাহাড়, ঘন বন আর তার মাঝে ফুটে থাকা রঙিন ফুলে সাতছড়ির প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com