মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন দ্রুত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় অবৈধভাবে ভারত প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক আজমিরীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী ও তার স্বজনদের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ মাসের শিশুর মৃত্যু অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন শায়েস্তগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নীদের কর্মবিরতি ॥ ভোগান্তিতে রোগীরা ১০নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার সেকুল ইসলাম সরদারের চুনারুঘাটে পার্কিং ও জায়গা দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা লাখাইয়ের যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার শহরতলীর আলম বাজার থেকে ছাত্রলীগ নেতা জাহেদ আটক

চুনারুঘাটে উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীন শালটিলা ফরেস্ট বিটে সামাজিক বনায়নের উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, জীববৈচিত্র সংরক্ষণ, বন সম্প্রসারণ এবং বন রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করে বন বিভাগ। শালটিলা বন বিটের ফরেস্ট কর্মকর্তা মোহাইমিনুল সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম। এতে সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় ভিলেজার এবং রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, বন রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনের গাছপালা কাটা বন্ধ, বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত এবং বনাঞ্চলের জীববৈচিত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উঠান বৈঠকে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শাহজীবাজার বন বিটের ফরেস্ট কর্মকর্তা শংকর চন্দ্র বীর, শাহপুর বন বিটের ফরেস্ট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়সহ রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় ভিলেজাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com