বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে-বাণিজ্যমন্ত্রী শায়েস্তাগঞ্জে লোকবল সংকটে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জে মো. আব্দুন নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ নিয়েছেন শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের আহ্বান চুনারুঘাটে পোল্ট্রি শিল্পের বিকাশ অল্প পুঁজিতেই স্বাবলম্বী হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ধারণমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বিশেষ করে হাম, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ভিড়ে ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। হাম আক্রান্ত শিশুদের পাশাপাশি শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত শয্যার পাশাপাশি মেঝেতেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এতে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে চিকিৎসক-নার্সদের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, নির্ধারিত শয্যাগুলোতে রোগী ভর্তি রয়েছে। অনেক রোগীর স্বজনকে ওয়ার্ডের ভেতর ও আশপাশে অবস্থান করতে হচ্ছে। জায়গার সংকটের কারণে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। শয্যা খালি না থাকায় অনেক সময় মেঝেতে বা করিডোরে অবস্থান করেই চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের সমক্ষতা আরও বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেই অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। রোগীর চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ জন্য হাসপাতালের শয্যা, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com