বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে-বাণিজ্যমন্ত্রী শায়েস্তাগঞ্জে লোকবল সংকটে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জে মো. আব্দুন নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ নিয়েছেন শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের আহ্বান চুনারুঘাটে পোল্ট্রি শিল্পের বিকাশ অল্প পুঁজিতেই স্বাবলম্বী হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, স্থানীয় প্রশাসনের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় সহকারী কমিশনার ভূমি মোঃ তৈাফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com