স্টাফ রিপোর্টার ॥ এসআরবি-৯ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিংয়ের নিকট চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারে থাকা ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ২০ কেজি গাঁজা, ১ বোতল বিদেশী মদ এবং প্রাইভেটকার জব্ধ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের প্রাইভেটকার চালক মোঃ রাব্বী (২৬) ও মাধবপুর উপজেলার জগদীশপুর মোঃ নুরুল হক (৪০)। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।