বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নবীগঞ্জের নবীর হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ॥ জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের নবীর হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৭ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত সামছু মিয়া চৌধুরীর পুত্র জাকারিয়া আহমেদকে মারধর ও বাড়ি ঘরে হামলা করে একই গ্রামের মৃত সুন্দর মিয়ার পুত্র নবীর হোসেন। এ ব্যাপারে জাকারিয়া আহমেদ বাদী হয়ে গত ০৪/০৯/২৫ ইং সনে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২০/১০/২৫ ইং সনে জাকারিয়া আহমেদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে গত ২২/১০/২৫ ইং তারিখে নবীগঞ্জ থানাকে তদন্তের জন্য দেয়া হয়। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি আদালতে দাখিল করা হয়। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ২৭/০৯/২৬ ইং তারিখে নবীর হোসেন কে ১৫ দিনের কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com