স্টাফ রিপোর্টার ॥ বিকাশ হ্যাক করে সদর উপজেলার ধুলিয়াখালে ইয়াহিয়া নামে এক এজেন্টের ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ধুলিয়াখাল সাফা টেলিকমের মালিক ইয়াহিয়া খানের মোবাইল হ্যাক করে প্রতারক নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।