রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নবীগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নবীগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কাউট সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com