রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাক্ষাৎ নিয়ে ভোগান্তিতে স্বজন-আইনজীবীরা মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের বাজকাশারা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলের দাবি বাহুবলে ইউএনও-এসিল্যান্ডের অভিযান ২ হাজার ঘনফুট বালু জব্দ ॥ জরিমানা এডভোকেট আফিল উদ্দিন বহুলা ২৮ এর বহুলা উত্তর ১২ এর সভাপতি মনোনীত হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জ বাইপাস সড়কে ঝোপঝাড়ের আড়ালে অপরাধী চক্র ॥ আতঙ্কে পথচারীরা শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি অভিযান শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নৈতিক ও মানবিক জাতি গঠনে নারী সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে-অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণ মহিলা সমাবেশ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি, সংরক্ষিত মহিলা আসন-৪১ বলেন, “নৈতিক ও মানবিক জাতি গঠনে নারী সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে নারীদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আজিজুন্নেছা জেসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য শাহেনা আক্তার ও শাহিদা বেগম, জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মাহফুজা সুলতানা, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাজী মোঃ আব্দুল কুদ্দুস এবং হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগ।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের ইতিবাচক অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। নারী ও শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলা বিভাগের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com