শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়ার সমর্থনে পাচঁপাড়িয়া গ্রামে মতবিনিময় সভায় বক্তারা ॥ বিগত নির্বাচনে ঘোড়া মার্কার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল ॥ এবার ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিবে নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমসমূহের বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ পরিবীক্ষণ দল গঠন হবিগঞ্জের দায়িত্বে জেলার ৪ কর্মকর্তা চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার মাধবপুরে এসআরবির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান শায়েস্তাগঞ্জে ‘সীরাতের আলো’ কম্পিটিশনে ৩শ প্রতিযোগীর অংশগ্রহণ বানিয়াচঙ্গের শরিফখানিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চুনারুঘাটে সরকারি বাঁধের পাশ থেকে মাটি সরানোর অভিযোগ ॥ ৪ ট্রাক্টর জব্দ

চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে রামগঙ্গা এলাকায় ঘুরতে এসে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার চাঁনপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং পার্শ্ববর্তী সুতাং বাজার এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।
আহতরা হলেন-চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮), সতং বাজার এলাকার হানিফ মিয়ার ছেলে শিহাব মিয়া (২৫) ও পাকুড়িয়া এলাকার দিদার মিয়ার ছেলে জুবেল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়া মোটরসাইকেল যোগে চুনারুঘাটের পাইকপাড়া এলাকা থেকে রামগঙ্গা পর্যটন এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়ার মৃত্যু হয়। এ সময় টমটমে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল, এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com