স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোঃ ছানু মিয়ার সমর্থনে পাচঁপাড়িয়া গ্রামে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নির্বাচনীয় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বী সরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং লকুজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার চান্দ আলী, জাহির মিয়া, কুদ্দুছ মিয়া, মমতাজ আলী, নুর মিয়া, এখলাছ মিয়া, টেনু মিয়া, আহাদ মিয়া, শাহ আলম সর্দার, শাহীন মিয়া, বিলাল মিয়া, আব্দুল মতলিব, রতন মিয়া, সফিক মিয়া, অচত আলী, আয়ুব আলী, শহীদ মিয়া প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক কাউছার আহমেদ। সভায় বক্তারা বলেন চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়া একজন ভালো মনের মানুষ। বিগত নির্বাচনে তার নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার ব্যালটের মাধ্যমে তেঘরিয়া
ইউনিয়নের জনগণ ছানু মিয়াকে নির্বাচিত করবেন। বক্তারা বলেন, ছানু মিয়ার জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রও শুরু হয়েছে। জনগণ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বিজয় নিশ্চিত করবেন ইনশা আল্লাহ। সভায় পাচঁপাড়িয়া গ্রামবাসী ছানু মিয়াকে পূর্ণ সমর্থন করেন এবং তাকে নির্বাচিত করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। সভায় ছানু মিয়া বলেন বিগত নির্বাচনে পাচঁপাড়িয়া গ্রামবাসীসহ তেঘরিয়া ইউনিয়নবাসী আমাকে চির ঋণী করেছেন। আমি এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। এজন্য আমি আজীবন ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞ থাকবো। তবে যদি সুযোগ পাই নিজের সর্বোচ্চা টা দিয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করব ইনশাল্লাহ। তিনি নির্বাচনে সকলের দোয়া, আশির্বাদ, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।