মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

বানিয়াচঙ্গের শরিফখানিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরীফখানি পূর্বহাটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মুনতাহা ওই এলাকার মো. মন্নার মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মুনতাহা হামাগুড়ি দিয়ে ঘরের পাশের বাড়ির পেছনে থাকা পুকুরের দিকে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায় বলে জানা গেছে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন তারা। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com