শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়ার সমর্থনে পাচঁপাড়িয়া গ্রামে মতবিনিময় সভায় বক্তারা ॥ বিগত নির্বাচনে ঘোড়া মার্কার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল ॥ এবার ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিবে নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমসমূহের বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ পরিবীক্ষণ দল গঠন হবিগঞ্জের দায়িত্বে জেলার ৪ কর্মকর্তা চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার মাধবপুরে এসআরবির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান শায়েস্তাগঞ্জে ‘সীরাতের আলো’ কম্পিটিশনে ৩শ প্রতিযোগীর অংশগ্রহণ বানিয়াচঙ্গের শরিফখানিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চুনারুঘাটে সরকারি বাঁধের পাশ থেকে মাটি সরানোর অভিযোগ ॥ ৪ ট্রাক্টর জব্দ

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি লেখক ,আবুল কালাম আজাদ ছোটন-এর সভাপতিত্বে এবং নাছির আহমেদ শাহিন ও আব্দুল অদুদ দীপক-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন। অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই প্রবীণ উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত হোসাইন এমবিই এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে লাইফ টাইম এচিভমেন্ট সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম. হোসাইন এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ক্যাটারার ফয়জুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিএসিএর সভাপতি অলি খান, উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম বাসন ও উপদেষ্টা মাহবুব রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, হাবিবুর রহমান ময়না, মিজানুল চৌধুরী, আশিকুর রহমান, রফিকুল হায়দার, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার লিয়াকত আলী, গয়াসুর রহমান, আব্দুল মুকিত, হাফিজুর রহমান, আব্দুস সোবহান, কাউন্সিলর রিতা বেগম, ফখরুল আম্বিয়া, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামিম আহমেদ, শিবলুর রহমান, আহাম্মদ আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, শেখ ফারুক আহমেদ, প্রফেসর আব্দুল হাই, তফজ্জুল চৌধুরী তুহিন, অছি মিয়া পাঠান পাঠান ,জসিম উদ্দীন, শেখ কামাল, তোফায়েল আহমদ, আবুল হাসনাত আজাদ সোহান, সৈয়দা নাসিমা বেগম, আব্দুর রহমান অলি, মুক্তার আলী, শামীম আহমদ, কমিনিউটি নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজুর রহমান, কাউন্সিলর ফয়জুর রহমান, দিলাল আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জামাল মোহাম্মদ জামাল উদ্দিন মকদ্দস, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সহ-সভাপতি আবদুল সুফান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য। অনুস্টানে স্বাগত বক্তব্যে সভাপতি লেখক আবুল কালাম আজাদ ছোটন সকলের সহযোগিতায় বর্তমান কমিটি যুক্তরাজ্যে একটি জালালাবাদ ভবন তৈরী করা হবে বলে ঘোষণা দেন। বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটিতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সাংবাদিক এনাম চৌধুরী-এর সম্পাদনায় একটি আকর্ষণীয় ও সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। বিভিন্ন তথ্যসমৃদ্ধ এ প্রকাশনাটি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কার্যক্রম, সংগঠনের ইতিহাস, নতুন কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ।
অনুস্টানে নতুন কমিটির নেতৃবৃন্দ, অতিথি ও উপস্থিত কমিউনিটি নেতাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক অনুস্টান ও নৈশভোজসহ বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com