বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের যুগান্তকারী উদ্যোগে ॥ ঋণ দেয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সমপরিমাণ টাকা পাবে অনুদান ॥ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ নবীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ২ কিশোরকে ৩ বছরের কারাদণ্ড হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে একটি সিএনজি অটোরিকশা থেকে ৭ দশমিক ৭৩ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় টহল দলের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার দাবি করেছে বন বিভাগ। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পুটিজুরী বিটের ২০০৬-০৭ সালের আকাশমনি বাগান এলাকায় বিশেষ টহলের সময় সিএনজিটি আটক করা হয়। এতে ছয় টুকরা কাঠ পাওয়া যায়।
বন বিভাগের দাবি, কাঠ পরিবহনে জড়িতরা টহল দলের কাজে বাধা ও হামলার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। জব্দ কাঠ ও সিএনজির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com