সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান হাজী মো. অলি উল্লাহ ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
গতকাল বুধবার দেওয়া এক শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ ছিলেন তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও রাজনৈতিক সহযাত্রার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন।
শোকবার্তায় সংসদ সদস্য মরহুম হাজী মো. অলি উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ক্রুটি মাপ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৈয়দ মো. ফয়সল বলেন, প্রিয়জন হারানোর এ অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তাঁদের দান করেন।
হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com