বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
“মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা” ॥ সারোয়ার খানকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান জজ কোর্টের বারান্দায় চেঁচামেচির দায়ে দুই বিচার প্রার্থীর কারাদণ্ড নোয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসক ছাড়াই ॥ জনদুর্ভোগ শহরে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-ওসি জাহিদুল হক মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর ১৬ কিলোমিটার আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিনত হয়েছে ভয়ঙ্কর দশায়। এতে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালের দিকে হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়কটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে বানিয়াচং উপজেলার মকরমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দিসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে হবিগঞ্জ জেলা সদরে যাতায়াত করে আসছেন। ২০০৩ সালে সড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয়। পরে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০২২ সালে সড়কটি পুনরায় সংস্কার করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, সংস্কারের পর কয়েক বছর না যেতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা প্রতিবাদ ও মানববন্ধনও করেন। এর পরিপ্রেক্ষিতে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকদিন কাজ করার পর তা বন্ধ করে দেয় বলে স্থানীয়রা জানান। সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ আরও বেড়েছে। একইভাবে সুজাতপুর সড়ক থেকে টুপিয়াজুরী হয়ে আগুয়া পর্যন্ত সড়কটিরও বিভিন্ন অংশে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সড়কটি মেরামতের জন্য সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী প্রকল্পও গ্রহণ করা হয়েছে। তবে কাজ শুরুর পর বৃষ্টির কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছিলেন। ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com