বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
“মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা” ॥ সারোয়ার খানকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান জজ কোর্টের বারান্দায় চেঁচামেচির দায়ে দুই বিচার প্রার্থীর কারাদণ্ড নোয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসক ছাড়াই ॥ জনদুর্ভোগ শহরে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-ওসি জাহিদুল হক মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, মুক্তা রানী ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, সেলিনা আক্তার ও সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com