মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন দ্রুত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় অবৈধভাবে ভারত প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক জ্বিনের মাধ্যমে ১ হাজার ভরি স্বর্ণ দেওয়ার প্রলোভন ॥ সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা ॥ মামলা দায়ের আজমিরীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী ও তার স্বজনদের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ মাসের শিশুর মৃত্যু অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন শায়েস্তগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নীদের কর্মবিরতি ॥ ভোগান্তিতে রোগীরা ১০নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার সেকুল ইসলাম সরদারের চুনারুঘাটে পার্কিং ও জায়গা দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা লাখাইয়ের যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

চুনারুঘাটে পার্কিং ও জায়গা দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভায় অবৈধভাবে পার্কিং করে যাত্রী উঠানামা এবং ড্রেনের ওপর জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ী ও চার অটোরিকশাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভার ডাকবাংলো রোড সংলগ্ন বাল্লারোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর দায়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে শহরের বিভিন্ন অবৈধ স্ট্যান্ড থেকে চালকেরা দ্রুত গাড়ি সরিয়ে নেন। এ সময় ডাকবাংলো সংলগ্ন বাল্লারোড এলাকায় আসামপাড়া ও আমুরোডগামী দুটি সিএনজি’র বেশি না রাখার জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, বাল্লারোড এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে ঢালাই করে তার ওপর মালামাল রেখে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আমকান্দি স্টোরকে ১০ হাজার টাকা এবং মুদিমাল ব্যবসায়ী লিটন পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘বেস্ট বাই’ সুপার শপ কর্তৃপক্ষকে ড্রেনের উপর নির্মিত টাইলস ও ঢালাই অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসনে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com