মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

লাখাইয়ের যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার, নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোঁপ থেকে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। জানা যায়-গত রোববার সন্ধ্যার পর থেকে আরজান মিয়া নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার সকালে পরিবারের লোকজন লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধারের খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে আরজানের পরিচয় শনাক্ত করে।
নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার তদন্তে পিবিআই এর সদস্যরাও ঘটনাস্থলে যায়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটির তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com