সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আমির উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফোর এস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতাবারপুর গ্রামের খাদিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আমির উদ্দিন নাম্বার বিহীন একটি মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com