মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট ফর টুয়েন্টি ফাইভ টাউন’র ৪ দিনব্যাপী ভিজিট প্রোগ্রাম

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার ॥ নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শুরু হয়েছে চার দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং থ্রো ওভারসিজ এক্সপোজার ভিজিট প্রোগ্রাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট ফর ২৫ টাউন এ প্রোগ্রামের আয়োজন করে। উক্ত কর্মসূচিতে হবিগঞ্জ পৌরসভাও অংশগ্রহণ করেছে। পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা ২৫ পৌরসভায় প্রকল্পের মাধ্যমে উন্নতকরণের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়।
প্রোগ্রামে অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রওশন আলম, স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এস এম হুমায়ুন কবির ও মোহাম্মদ শাহ জালাল, ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ, ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হাসান, বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিন, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, ঢাকা স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হোসেইন আহমদ, ঢাকা স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, ঢাকা স্থানীয় সরকার বিভাগের পার্সোনাল অফিসার মোঃ লুৎফুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ আবু শাহীন, সাতক্ষীরা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মহব্বত আলী ও হবিগঞ্জ পৌরসভার পা কঞ্জারভেন্সি ইন্সপেক্টর সৈয়দ মুফাজ্জেল সাদাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com