সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

চুনারুঘাটে মোবাইল ফোন নিয়ে বিরোধে হত্যার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে আহমেদ আলী (৩০) হত্যা মামলার প্রধান আসামি আফজলকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৯। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জের কলিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আফজল চুনারুঘাটের গঙ্গানগর গ্রামের মিলনের ছেলে।
এসআরবি-৯ জানায়, গত ১৮ আগস্ট মোবাইল ফোন নিয়ে বিরোধের পর আহমেদ আলী নিখোঁজ হন। পরদিন ধানখেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শাশুড়ি চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। আফজল মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com