সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

হবিগঞ্জ কোর্টে কোট ফি’র তীব্র সংকট ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে আবারও কোর্ট ফি’র তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেজারি থেকে পর্যাপ্ত কোর্ট ফি সরবরাহ না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্টাম্প ভান্ডাররা। কোথাও কোর্ট ফি পাওয়া গেলেও তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ আদালতে প্রতিদিন দেওয়ানি, ফৌজদারি, রেভিনিউসহ বিভিন্ন ধরনের মামলার কাজে বিপুল পরিমাণ কোর্ট ফি প্রয়োজন হয়। মামলা দায়ের, আবেদনসহ বিভিন্ন দাপ্তরিক কাজে এসব কোর্ট ফি ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেজারি থেকে সরবরাহ না থাকায় স্টাম্প ভান্ডারগুলোতে মজুদ ফুরিয়ে গেছে।
স্টাম্প ভান্ডারদের অভিযোগ, স্থানীয়ভাবে কোর্ট ফি না পাওয়ায় বাধ্য হয়ে অন্যান্য জেলা থেকে অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে। পরিবহনসহ বিভিন্ন খরচের কারণে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আবার অনেক সময় প্রয়োজনীয় পরিমাণ কোর্ট ফি পাওয়া গেলেও খুচরা বিক্রি করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
একজন স্টাম্প ভান্ডার জানান, দীর্ঘদিন ধরে ট্রেজারি থেকে কোর্ট ফি না পাওয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বাইরে থেকে সংগ্রহ করে চাহিদা পূরণের চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত নয়। ফলে আদালতে আসা লোকজন প্রয়োজনের সময় কোর্ট ফি না পেয়ে ভোগান্তিতে পড়ছেন।
আদালতে আসা কয়েকজন বিচারপ্রার্থী জানান, মামলা ও বিভিন্ন আবেদনের প্রয়োজনীয় কোর্ট ফি সংগ্রহ করতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও প্রয়োজনীয় কোর্ট ফি পাওয়া যাচ্ছে না। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।
আইনজীবীদের সংশ্লিষ্টরাও জানান, আদালতের নিয়মিত কার্যক্রমের সঙ্গে কোর্ট ফি সরাসরি সম্পৃক্ত। তাই এ ধরনের সংকট দীর্ঘস্থায়ী হলে আদালতের স্বাভাবিক কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের দাবি, সংকট নিরসনে দ্রুত ট্রেজারি থেকে পর্যাপ্ত কোর্ট ফি সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে কোর্ট ফি’র কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com