রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু পরলোক গমন করেছেন। গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা নেয়ার পথে তিনি ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিচিত মুখ ছিলেন। তার মরদেহ কালীবাড়িস্থ বাসভবনে এলে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাঃ বজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন, সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, পিপি মোঃ আব্দুল হাই, ইকবাল হোসেন ভুইয়াসহ অন্যান্য আইনজীবীরা তাকে এক নজর দেখার জন্য ছুটে যান। এ সময় তারা তার আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাতেই পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। আগামী রবিবার শোক সভাসহ কোর্ট রেফারেন্স হবে বলে জানা গেছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com