সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গার নির্মম বলিতে আরও একটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বানিয়াচংয়ে রক্তক্ষয়ী সংঘাত ও দাঙ্গায় ৪টি খুনের ঘটনা ঘটল। সর্বশেষ গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুতর আহত তোফাজ্জল মিয়া (৩৬)। তিনি বানিয়াচং ৩নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শাহিন মিয়ার ছোট ভাই এবং ঠাকুরাইন দিঘির পূর্ব পাড়ের মৃত মতিবুর রহমানের ছেলে। নিহত তোফাজ্জলের সংসারে ৩টি অবুঝ সন্তান রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, পাড়াগাও ৭ মহল্লার কাছ থেকে বড়বাধের সংলগ্ন একটি খাল লিজ নেন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। গত বৃহস্পতিবার শাহীন মিয়ার লিজকৃত ওই খালে জোরপূর্বক মাছ ধরতে যায় বানেশ্বর আক্তাপাড়া এলাকার জিতু মিয়া ও তার লোকজন। এতে শাহীন মিয়া বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে জিতুগংদের হামলায় শাহীনের ভাই তোফাজ্জল মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বানিয়াচংয়ে একের পর এক গ্রাম্য দাঙ্গায় ১ সপ্তাহে ৪ খুনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর আছে। লিজের খাল নিয়ে মাছ ধরার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com