রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে লায়ন্স কাব অব নারায়নগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির এর ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় পইল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনার সভার মাধ্যমে এর উদ্বোধন করা হয়। লায়ন ডাঃ সৈয়দ হামেদুুল হক-এর সভাপতিত্বে ও মোঃ শামছুল হক এবং আব্দুল মুনিম চৌধুরী সাদি’র যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ এম. আবরার জাবের, পিপি মোদারিছ আলী টেনু ও ডাঃ মীর মঈন উদ্দিন আহমেদ (ইমন)। নারায়নগঞ্জের সহিতুননেসা লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। স্থানীয়রা জানান, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা, ওষুধ বিতরণ এবং ছানি অপারেশণ করা হয়। এই ধারাবাহিকতায় এ বছর প্রায় দেড় হাজার সাধারণ রোগিদের চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দিনে প্রায় ৩ শতাধিক রোগিকে চোখের অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে ৪০ জনের অপারেশন সম্পন্ন করা হয়। সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, ১৯৯৩ সাল থেকে আমাদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। প্রায় ৩২ বছর ধরে আমরা সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে আসছি। শুরুতেই পইল ইউনিয়নের মানুষদের জন্য চিকিৎসা সেবা শুরু করা হলেও এখন বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। গরীর-অসহায় মানুষদের জন্য আমাদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com