স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর হরিপুর এলাকায় নাসিমা বেগম (৩৫) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃত নাসিমা বেগম পৌর হরিপুর এলাকার অলি মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি সদর উপজেলার তেতৈয়া গ্রামে। তিনি মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে স্বামী সাইফুল ইসলামের (৩৭) সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্থলে যাই এবং সুরতহাল করে মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।