স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইনজীবী ও সহকারি সমিতি যৌথ অভিযান শুরু করেছে। প্রতারক, টাউট, বাটপার ও কার্ডবিহীন সহকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত জজ কোর্ট, চীফ জুডিসিয়াল কোর্ট এলাকায় আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের উপস্থিতিতে সহকারী সমিতির সভাপতি মোতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেসবিহীন ও ভূয়া সহকারী ৬ জনকে আটক করা হয়। পরে তাদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।