লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালাউক বাজারে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মুদি দোকানি সিরাজুল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং একই আইনের ৪৬ ধারায় ফল ব্যবসায়ী কাজল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
অভিযান পরিচালনাকালে লাখাই থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সবসময় তৎপর রয়েছে।