স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফুঁ ও মলম পার্টি চক্রের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাসপাতালসহ জনসমাগম স্থানে তাদের অবাধ বিচরণ রয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয় তারা। কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। শুক্রবার রাতে কলেজ কোয়ার্টার এলাকা থেকে ফুঁ পার্টির হোতা আছমা আক্তার (৩০) কে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। সে জালালাবাদ গ্রামের মূলহোতা মোশাহিদের স্ত্রী। জিজ্ঞাসাবাদে আসমার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। শনিবার বিকালেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।