শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচঙ্গের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা ॥ আটক ৬ নবীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল ॥ ১৫০ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ৫ বানিয়াচঙ্গের কাগাপাশায় মাকালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় ধ্বস সাবেক সমাজ কল্যাণমন্ত্রীর এপিএস আনিছ গ্রেফতার হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে লুঙ্গি জুনাব আলীসহ ৪ আসামী গ্রেপ্তার মাধবপুরে সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠসহ ১টি ট্রাক আটক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ॥ দুর্ভোগে সেবা প্রার্থীরা নবীগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন ॥ মুখরিত ক্রীড়াঙ্গন

বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন ॥ মুখরিত ক্রীড়াঙ্গন

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদরের তরুণ ও ক্রীড়ামোদিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে যাত্রা শুরু করলো ‘বানিয়াচং ইনডোর প্লে-গ্রাউন্ড’। গতকাল (১৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫ টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বানিয়াচং থানা সংলগ্ন, নবীগঞ্জ রোডের চৌধুরীবাড়ি, নন্দীপাড়ায় অবস্থিত এই আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লুৎফুর রহমান, ২নং উত্তর-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখলিছ মিয়া, ১নং উত্তর-পূর্ব বানিয়াচং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুয়েম। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বানিয়াচং সদরে এরকম একটি ইনডোর প্লে-গ্রাউন্ডের খুবই প্রয়োজন ছিল। এর ফলে স্থানীয় তরুণরা মাদকের মতো ক্ষতিকর অভ্যাস ও ভার্চুয়াল জগতের আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারবে। এটি তাদের দেহ ও মন সুস্থ রাখতে অনন্য ভূমিকা পালন করবে। বক্তারা এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্লে-গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক জমজমাট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামেন স্থানীয় তারকা খ্যাত খেলোয়াড় আলী, উজ্জ্বল, মহসিন সহ অন্যান্যরা। তারকা খেলোয়াড়দের নৈপুণ্য ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপস্থিত দর্শকদের দারুণভাবে মোহিত করে। সব শেষে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, থানা সংলগ্ন নবীগঞ্জ রোডের এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি বানিয়াচংয়ের ক্রীড়া চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং এখান থেকে আগামী দিনে মানসম্মত খেলোয়াড় তৈরি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com