রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে জনতার হাতে ট্রাকসহ চাল আটক

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের দোকান পাচারের অভিযোগে পিকআপ ভর্তি চাল আটক করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করে।
ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়া জানান, সরকারী চাল ভিতরনের নিয়োগকৃত ডিলার ৬নং শাহজানপুর, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চাল পাচার হচ্ছিল। খবর পেয়ে জনগন এসে শাহপুর বাজারে (ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫) এর পিকআপটি আটক করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। ডিলার জাহাঙ্গীর ভূইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, ঘটনা শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদমের লোকজন সরজমিনে যাচ্ছে। প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com