শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ইসলামিক ফাউন্ডেশনে ইমাম সম্মেলনে আবু জাহির এমপি জঙ্গীবাদ ও ধর্মের নামে অপপ্রচার দূর করতে ইমামগণকে ভূমিকা রাখতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইমামগণ জঙ্গীবাদ, সন্ত্রাস ও ধর্মীয় অপপ্রচার দূর করতে যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির। তিনি গতকাল সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রশিণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য আরো বলেন, সমাজের সর্বস্তরের মানুষ ইমামদের শ্রদ্ধা করেন এবং তাদের বক্তব্য ধর্মীয় বিধানের মতই পালন করতে সচেষ্ঠ থাকেন। কাজেই ইমামগণ স্ব স্ব এলাকায় জনগণকে সচেতন করতে পারেন।
সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক (দ্বীনি দাওয়াত বিভাগ) মো. লুৎফুর রহমান সরকার এবং উপ পরিচালক আ ফ ম আব্দুর রাজ্জাক, মওলানা নরুল আমিন বক্তব্য দেন। সম্মেলন শেষে জেলার ৮ উপজেলার কয়েকজন দরিদ্র ব্যক্তির হাতে ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক এবং ১০ জন নারীর প্রত্যেককে ১ টি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশিণপ্রাপ্ত ইমাম সহ সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com