শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে সিএনজি অটোরিক্সা সহ বিপুল পরিমান ফেনসিডিল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাচারকালে সিএনজিসহ বিপুল পরিমাণ ফেনসিডিল আটক করেছে পুলিশ। তবে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর-মনতলা সড়কের মৌজপুর (রাজনগর) এলাকা থেকে এসব আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম জানান, একটি সিএনজিতে করে ফেনসিলিড পাচারের খবর পেয়ে মাধবপুর-মনতলা সড়কের মৌজপুর (রাজনগর) এলাকা তাঁর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়। কিছক্ষণ পরই ফেনসিডিল বহনকারী সিএনজিটি ওই স্থানে পৌছুলে পুলিশ আটক করে। এ সময় চালক ও ২ পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। পরে সিএনজি তল্লাশি করে সিটের পেচনে প্লাষ্টিকের বস্থায় ৩ শত ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com