বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তসত্ত্বা নারীর গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক অন্তসত্ত্বা নারীর গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকার মৃত কবির দত্তের ছেলে পরিতোষ দত্তের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই এলাকার উমাচরণ দেবের ছেলে নবীগঞ্জ ডিগ্রি কলেজের লেকচারার কৃপেশ দেব ও তাদের লোকজনের। এরই জের ধরে গত ১৪ মে কৃপেশ দেব ও তার লোকজন পরিতোষ দেবের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ কৃপেশ দেব, তার ছোট ভাই বিকাশ দেব, রাখেশ দেবের ছেলে ঝন্টু দেব ও নীলমণি দেব পরিতোষ দেবকে এলোপাতারি মারপিট করে। এ সময় তার অন্তসত্ত্বা স্ত্রী শিউলী দত্ত স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে দূর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞাণ হারান। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরদিন ১৫ মে পরিতোষ দত্ত বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থাকে (ডিবি) নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com