বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে কালবৈশাখী ঝড়ে দু’শতার্ধিক ঘর-বাড়ী বিধ্বস্ত ॥ বিদ্যুতের খুটি ও ব্যাপক গাছ-পালা ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ এর খুটি, গাছ-পালা এবং দু’শতার্ধিক কাচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত সোয়া ১২টা থেকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের প্রায়-২০টি খুটি ভেঙ্গে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২৪ ঘন্টা পর উপজেলা সদরসহ কিছু এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা গেলও পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বুল্লা ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান-বুল্লা, ধনকুড়া, মাল্লা, মাহমুদপুর, বানেশ্বর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত হয়েছে। তাছাড়া বিদ্যুতের বেশ কয়েকটি খুটি ভেঙ্গে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে। কবে বিদ্যুৎ চালু হবে তা বলা যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির এ.জি.এম কম আক্তার হোসেন জানান-বিদ্যুৎ এর প্রায় ২০টি খুটি ভেঙ্গে গেছে এবং ৫০টি স্থানে তার ছিড়ে গেছে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান-পুরো ইউনয়নের অধিকাংশ এলাকায় কাল বৈশাখী ঝড়ে প্রায় ৫০টি ঘর-বাড়ী বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ ৬টি খুটি ভেঙ্গে যাওয়ায় পুরো এলাকা অন্ধকারে রয়েছে। মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান-পৌরসভা থেকে নির্মিত বিদ্যুতের লাইনের অনেক খুটি ভেঙ্গে গেছে। আবার বেশ কয়েকটি স্থানে তার ছিড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com