স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় পত্রিকা দৈনিক অধিকরণের সম্পাদক ও দৈনিক সমাচার পত্রিকার উপদেষ্টা সম্পাদক জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে স্থানীয় নারায়নপুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপায়া ইউপি মেম্বার জাবেদ হাসান রজবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় পত্রিকা দৈনিক অধিকরনের সম্পাদক ও জাতীয় পত্রিকা দৈনিক সমাচার পত্রিকার উপদেষ্টা সম্পাদক জহিরুল ইসলাম সেলিম, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মজনু, গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, হবিগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম শাহীন জাহান, বিশিষ্ট মুরুব্বি মাওলানা আতাউর রহমান বিশিষ্ট মুরব্বি আব্দুল শহীদ সাবেক মেম্বার নুরুল আমিন, বিশিষ্ট মুরুব্বি আব্দুল হামিদ, বিশিষ্ট মুরব্বি হোসেন আহমেদ রাজা আব্দুল কাদির বিএনপি নেতা আমির সাজু যুব নেতা রহমত আলী বিশিষ্ট মুরব্বি আরজু সরদার জসিম সরদার কামরুল সরদার যুবনেতা জসিম মিয়া ফুল মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম আহমেদ ছাত্র নেতা এনামুল হক, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, মোঃ নয়ন মিয়া, আব্দুল কদ্দুছ, মজনু মিয়া, ওমরিত মিয়া, তানভীর মিয়া, নুমান আহমেদ, আবু তাহের, আব্দুল হামিদ,ডাঃ সাহিদ মিয়া, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদিন, আবুল কাশেম মিয়াসহ অনেকেই।
সভায় বক্তারা বলেন, জহিরুল ইসলাম সেলিম এক জন ভাল মানুষ। তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে সেলিমের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও মানববন্ধন করেছেন।
বক্তারা আরো বলেন, জহিরুল ইসলাম সেলিম এলাকার উন্নয়ন ও দানশীল হিসেবে পরিচিত। প্রতিটি মানুষের আপদে বিপদে সেলিম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন তা দেখে একটি মহল ঈষ্বান্বিত হয়ে তার বিরুদ্ধে কুটৎসা ও ষড়যন্ত্র করে আসছে।
বক্তারা প্রতিবাদ সভা থেকে সকল ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দেয়ারর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং প্রতিবাদ ও নিন্দা জানান।