শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে কৃষকের লাশ উদ্ধার ॥ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মনতৈল গ্রামের পাশ্ববর্তী তালুকাবন্দ নামক স্থান থেকে আব্দুল হামিদ (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আব্দুল হামিদ তার নিজের ফসলের জমিতে পানি সেচ দিতে হাওরে যান। পরবর্তীতে সে দীর্ঘ সময়েও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজাখুজি করার এক পর্যায়ে বাড়িতে ফেরার পথে ওই স্থানে লাশটি দেখতে পায়। লাখাই থানার ওসি এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া অসংলগ্ন কথা বার্তার কারনে ছায়েদ মিয়া, আছমত মিয়া, মস্তু মিয়া ও সেলিম মিয়াকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com