শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মহিলা কলেজের সামন থেকে তিন রোমিওকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহিলা কলেজ এলাকা থেকে মোটরসাইকেলসহ তিন রোমিওকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকার মহিলা কলেজ রোড এলাকা থেকে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি গোলাপ ফুল ও রজনীগন্ধ্যা ফুল উদ্ধার করা হয়। আটককৃতরা হল, আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের সুমিত আহমেদ (১৭) ও সুভন আহমেদ (১৮), চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের ইমন রানা (১৭)।
পুলিশ জানায়, ওই সময় তারা মহিলা কলেজের সামনে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরণের অংঙ্গভঙ্গি করছিল। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা তাদেরকে আটক করে নিয়ে আসে। আটক ৩ জন এ প্রতিনিধিকে জানান, তারা কোন ইভটিজার নয়। ১৪ ফেব্র“য়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে তাদের বান্ধবীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিল।
এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সন্দেহ জনক ঘুরাঘুরির কারণে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নির্দোষ প্রমাণ হলে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com