শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

একমাস কারাভোগের পর যুবদল ছাত্রদলের ৬ নেতা জামিনে মুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীসহ ৬ নেতা জামিন লাভ করেছেন। শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাংচুর ও বিস্ফোরক মামলায় দীর্ঘ এক মাস একদিন কারা ভোগের পর হাইকোর্ট থেকে তারা জামিন লাভ করেন। জামিন প্রাপ্তদের মাঝে রয়েছেন জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিব।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। গত সোমবার আসামীপক্ষের আইনজীবি আমিনুল ইসলাম জামিন আবেদন করলে হাইকোর্ট উল্লেখিতদের জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জিকে গউছের নির্বাচনী গণসংযোগকালে পুলিশ তাদের আটক করে কারাগারে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের জামিনপ্রাপ্ত ৬ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com