শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার শেখ মোহাম্মদ ওয়ালী উল্লাহর মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার শেখ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি প্রদীপ দাশ সাগর। সভায় ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে শেখ মোহাম্মদ ওয়ালী উল্লাহ সুখে দুঃখে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দে পাশে থাকার এবং হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ তহবিলে ইসলামী ব্যাংক থেকে আর্থিক অনুদান পেতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সমাজ উন্নয়নে ইসলামী ব্যাংকের বিভিন্ন অবদান লেখনির মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। শেষে তিনি উপস্থিত সবাইকে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com