শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নিরাপদ পরিবেশ নিশ্চিতে বাহিনীগুলোকে সিইসির নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৭৫২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ রোববার অনুষ্ঠেয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বরত সব বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি এই নির্দেশ দেন। নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এর মধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। যাতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com