শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ॥ ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রম সারা দেশে প্রশংসিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ভূমি মন্ত্রনালয়ের এক সভায় হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এটি সারা দেশের জন্য মডেল হিসেবে বিবেচনা করার অভিমত ব্যক্ত করা হয়। দেশের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, আরডিসিগন এতে উপস্থিত ছিলেন। তেঁজগাস্থ জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় ভূমি মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সভাপতিত্ব করেন। ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম হীরা প্রধান অতিথি ছিলেন। সভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রমের বিস্তারিত বর্ণনা করেন। তিনি বলেন নিয়মিত মামলা পরিচালনা, গণমাধ্যমে ব্যাপক প্রচার, জেলা কমিটির সদস্যদের অকান্ত পরিশ্রমের ফলে এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জেলা কমিটি বরাবরে এ পর্যন্ত ৯০১৮টি অবমুক্তির আবেদন জমা পড়ে। ইতোমধ্যে ১৯১৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ৭৯৪টি মামলা সরকার পক্ষে ও ১১২৫টি মামলায় সরকারের বিপক্ষে আদেশ হয়েছে। সভায় হবিগঞ্জ জেলার ন্যায় সারা দেশে কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com