শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ সহোদরসহ ৪ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের আমিরখানী মহল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ৩ সহোদরসহ ৪ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমিরখানী মহল্লায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই মহল্লার ফারুক মিয়া ও জুবেদ মিয়ার মধ্যে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুবেদ মিয়া, চান মিয়া, সফিক মিয়া ও আলামিন মিয়াসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে ফারুক মিয়াসহ তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় তাদেরকে কুপিয়ে আহত এবং তাদের বাড়ি ঘরে হামলা ভাংচুর করা হয়। গুরুতর অবস্থায় ফারুক মিয়া (৩৫), মাসুক মিয়া (৩২) ও মুবিন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com